ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শফিকীয়া দরবার শরীফের আধ্যাত্মিক ছাত্র সংগঠন “বারীয়া শফিকুল মুনীর ছাত্র পরিষদ বাংলাদেশ” হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে “ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে। তারিখঃ ১৯/১০/২৪ইং রোজঃ শনিবার সংগঠনের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস সানি মুন্না ও দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহাদাত আরমান এর সঞ্চালনায় এবং সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ ইমাম হাসান আরাফাত এর সভাপতিত্বে হারুয়ালছড়ি ইউনিয়ন এর বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে লম্বাবিল গাউছিয়া চিশতিয়া সুন্নিয়া মাদ্রাসার হল রুমে হামদ-নাত, কিরাত্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজিত সকলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি বাংলাদেশ” হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার সভাপতি জনাব তৌহিদুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম শফিকী (মা.জি.আ), সাবেক সভাপতি জনাব রমজান আলী, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব...