জশ্‌নে জুলুস ২০২৪ | শফিকীয়া দরবার শরীফ

 

জশ্‌নে জুলুস ২০২৪ | শফিকীয়া দরবার শরীফ


আন্‌জুমানে বারিয়া মুনীরিয়া আহমদিয়া বাংলাদেশ এর উদ্যেগে,  পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে আজিমুশ্‌শান  “জশনে জুলুস” শফীকিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।


সভাপতিত্ব করেছেনঃ শফিকীয়া দরবার শরীফের মহামান্য হুজুর কেবলা- রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত, হাদ্বীয়ে দ্বীন ও মিল্লাত, মোর্শেদে বরহক, ওস্তাযুল আসাতেজা, হযরতুলহাজ্ব শাহছুফী চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃ জিঃ আঃ)

 


 জুলুসের ভিডিও

 

জুলুস পরিচালনাঃ

পীরে তরিক্বত, শাহজাদা আলহাজ্ব ফকরুদ্দীন কাদের চৌধুরী (মাঃ জিঃ আঃ)

শাহজাদা আলহাজ্ব সালাহউদ্দিন কাদের চৌধুরী (মাঃ জিঃ আঃ)


বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি বাংলাদেশ ও বারীয়া শফিকুল মুনীর ছাত্র পরিষদ বাংলাদেশ।


কর্মসূচিঃ

সকাল ৬ঃ০০টা - কুরআন তিলওয়াত ও নাত পরিবেশনা

সকাল ৭ঃ০০টা - পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউছিয়া

সকাল ৭ঃ৩০টা - জমায়েত

সকাল ৮ঃ৩০টা - জলুস আরম্ভ


জশনে জুলুসের র‍্যালি শফীকিয়া দরবার শরীফের শিক্ষা প্রতিষ্ঠান- মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্‌রাসার ময়দান থেকে যাত্রা শুরু করে ফটিকছড়ি উপজেলা সড়ক হয়ে ফটিকছড়ি বিবিরহাট বাজার প্রদক্ষিন করে পুনরায় মাদ্‌রাসা ময়দানে অবস্থান নিয়েছে।


জুলুসে বক্তব্য রেখেছেনঃ-

শাহজাদা আলহাজ্ব সালাহউদ্দিন কাদের চৌধুরী

মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিক্বী

মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন সাহেব

মাওলানা মুহাম্মদ কাউছার ফয়েজী


মিলাদ-কিয়ামঃ মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন


সর্বশেষ, মহান মোর্শেদ কিবলা (মাঃ জিঃ আঃ) নসিহত ও আখেরী মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জশনে জুলুস সমাপ্ত হয়।

 

 

Post by: ibrahm khalil 

editor, A S MEDIA 

Comments

Popular posts from this blog

শফিকীয়া দরবার শরীফে ৩ দিন ব্যাপি মাহফিল সম্পন্ন

বই বিতরণ অনুষ্ঠান-২০২৫ ইং | আশ্-শফিক্ব ওয়েলফেয়ার ফাউন্ডেশন