ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শফিকীয়া দরবার শরীফের আধ্যাত্মিক ছাত্র সংগঠন “বারীয়া শফিকুল মুনীর ছাত্র পরিষদ বাংলাদেশ” হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে “ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে।
সংগঠনের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস সানি মুন্না ও দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহাদাত আরমান এর সঞ্চালনায় এবং সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ ইমাম হাসান আরাফাত এর সভাপতিত্বে হারুয়ালছড়ি ইউনিয়ন এর বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে লম্বাবিল গাউছিয়া চিশতিয়া সুন্নিয়া মাদ্রাসার হল রুমে হামদ-নাত, কিরাত্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজিত সকলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি বাংলাদেশ” হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার সভাপতি জনাব তৌহিদুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম শফিকী (মা.জি.আ), সাবেক সভাপতি জনাব রমজান আলী, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এনাম উদ্দিন, যুব কমিটি বাংলাবাজার শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন মুনিরী (মা.জি.আ), সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন। উপস্থিত ছিলেন যুব কমিটির কেন্দ্রীয় দায়িত্বশীল জনাব মুহাম্মদ আফাজ,“বারীয়া শফিকুল মুনীর ছাত্র পরিষদ বাংলাদেশ” কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার কিবরীয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক জেকি, আইটি সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল ও সদস্য মিশকাত চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি বাংলাদেশ” সৌদি আরব আছির প্রদেশ শাখার দায়িত্বশীল প্রবাসী জনাব মুহাম্মদ ওমর ফারুক, প্রবাসী মুহাম্মদ লোকমান এবং মহানশাহপাড়া আল-ইকরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা আল আমিন, সুজানগর মুনিরুল উলুম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা দিদারুল আলম, লম্বাবিল গাউছিয়া চিশতিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম, হাফেজ ইসমাইল ও মুহাম্মদ হাসান নূর।
উক্ত অনুষ্ঠানে ছাত্র পরিষদের দায়িত্বশীল মুনিরুল ইসলাম হোসেন,সিরাজুম মুনির অপূর্ব, মুহাম্মদ রায়হান,আশরাফ হোসেন রিফাত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment