শফিকীয়া দরবার শরীফে ৩ দিন ব্যাপি মাহফিল সম্পন্ন
![]() |
| ছবিঃ এ এস মিডিয়া |
বিস্তারিতঃ
আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশ - এর উদ্যােগে পবিত্র ইদে
মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন ও মুনিরুল উলুম
বারীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২৪ তম বার্ষিক সভা
উপলক্ষে তিন দিন ব্যাপি আজিমুশ্শান মাহফিল ১৯,২০ ও ২১শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে শফিকীয়া দরবার শরীফ -এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত
মাহফিলে সভাপতিত্ব করেছেন- রাহনুমায়ে
শরীয়ত ও তরিকত,হাদীয়ে দ্বীন ও মিল্লাত, পীরে মোকাম্মেল, মোর্শেদে বরহক,
ওস্তাজুল আসাতেজা, হযরতুলহাজ্ব শাহ্ছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল
ইসলাম মুনিরী (ম.জি.আ.)।
১ম দিবসের কর্মসূচিঃ
সকাল ৬ঃ০০ ঘটিকায় হাফেজ ক্বারী মাওলানা মাসুম পবিত্র কুরআন তেলোয়াতের
মাধ্যমে প্রথমদিনের কর্মসূচি শুরু করেন। এরপর মাদ্রাসা ও ছাত্র পরিষদ
সংশ্লিষ্ট শায়েরবৃন্দ হামদ-নাত পরিবেশনের করেন। সকাল ৮:০০ ঘটিকায় দরবার
সংশ্লিষ্ট এবং এলাকার প্রখ্যাত আলেম-হাফেজগন পবিত্র কুরআন খতম, খতমে
খাজেগান, খতমে গাউসিয়া ও শাজরা শরীফ আদায়ের মধ্য দিয়ে ১ম দিবসের সকাল বেলার
কর্মসূচি সমাপ্ত করেন।
২য় দিবসের কর্মসূচিঃ
প্রথম দিনের মতো সকালবেলার কর্মসূচি সমাপ্ত হয় এবং সকাল ১১ টা থেকে মাগিরব পর্যন্ত দরবার সংশ্লিষ্ট ওলামায়ে কেরামগণ আলোচনা করেন। বাদে মাগরিব সম্মানিত বক্তা হযরতুলহাজ্ব আল্লামা জুলফিকার আলি চৌধুরী, হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনসারী ও হজরতুলহাজ্ব আল্লামা হাফেজ আহমদুল হক ওয়াজ করেন এবং মাহফিলের মধ্যবর্তী সময়ে শফিকীয়া দরবার শরীফের মহামান্য হুজুর কেবলার নসিহত এবং সবশেষে শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদার নসিহত ও মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
৩য় দিবসের কর্মসূচিঃ
প্রথম দিনের মতো সকালবেলার কর্মসূচি সমাপ্ত হয় এবং সকাল ১১ টা থেকে মাগিরব পর্যন্ত দরবার সংশ্লিষ্ট ওলামায়ে কেরামগণ আলোচনা করেন। বাদে মাগরিব সম্মানিত বক্তা হযরতুলহাজ্ব আল্লামা শফিউল আলম নেজামী ও হযরতুলহাজ্ব মুফতি মানজুর হোসাইন খন্দকার ওয়াজ করেন এবং মাহফিলের মধ্যবর্তী সময়ে শফিকীয়া দরবার শরীফের মহামান্য হুজুর কেবলার নসিহত ও মোনাজাত করেন। এবং সবশেষে শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদার নসিহত, বড় শাহজাদার নসিহত ও মোনাজাতের মাধ্যমে তৃতীয় তথা সর্বশেষ দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
রিপোর্টঃ আশরাফ হোসেন

Comments
Post a Comment